ইসরায়েলের ২ বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (Islamic Revolutionary Guard Corps) দাবি করেছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস–৪’-এর ১৯তম ধাপে বৃহস্পতিবার ভোরে খোররমশাহর–৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানি বার্তা সংস্থা Tasnim News Agency-কে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এক টন ওয়ারহেড বহনে সক্ষম খোররমশাহর–৪ ক্ষেপণাস্ত্রগুলো মধ্য তেল আবিব, Tel Aviv, Ben Gurion Airport এবং ওই বিমানবন্দরে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটির দিকে নিক্ষেপ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইয়া হাসান ইবনে আলি (আ.)’ কোডনেমে ভোরে এ হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, কৌশলগত এসব ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন একাধিক আঞ্চলিক ও অভ্যন্তরীণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং “আগ্রাসীদের জন্য বাস্তবিকই নরক” তৈরি করে।
এছাড়া ‘অপারেশন ট্রু প্রমিস–৪’-এর ১৮তম ধাপে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করে, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে নজিরবিহীন সমন্বয়ের মাধ্যমে বহুমুখী ও সমন্বিত হামলা চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হিসাব-নিকাশের বাইরে।
তবে এসব দাবির বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য