বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ

স্পেনের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

৫ মার্চ, ২০২৬ ৫:১৯:২২

এবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় নিজের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য স্পেনের প্রশংসা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, স্পেনের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ‘পশ্চিমে এখনো নৈতিকতা ও জাগ্রত বিবেক রয়েছে।’

তিনি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের বিরোধিতা করায় স্পেনের কর্মকর্তাদেরও প্রশংসা করেন। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেন, চলমান সংঘাত একটি বড় বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে।

টেলিভিশনে দেওয়া ভাষণে সানচেজ বলেন, ‘কেবল কারো প্রতিশোধ এড়ানোর জন্য আমরা এমন কিছুর সঙ্গে জড়িত হব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।’

মাদ্রিদ ইরানের বিরুদ্ধে হামলায় তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর সানচেজ এই বক্তব্য দেন। সূত্র : দ্য কাস্পিয়ান পোস্ট

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD