প্রধানমন্ত্রীর বেশ কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশা দেখাচ্ছে: টিআইবি
এবার নতুন সরকারপ্রধানের বেশ কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলেনে তিনি এ কথা বলেন।
টিআইবিপ্রধান বলেন, মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশা তৈরি করেছে। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তিনি।
এছাড়াও স্বাধীন পুলিশ কমিশন গঠন, র্যাব বিলুপ্তিসহ একাধিক বিষয়ে সুপারিশ করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে কঠোর নির্দেশনার আহ্বান জানায় সংস্থাটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য