বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কেউ নেই: ট্রাম্প
এবার ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক অতর্কিত হামলা শুরু করে। দেশ দুইটির প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। খামেনিকে হত্যার পর তার সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানে নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে কত দেবেন? আমি বলেছি, প্রায় ১৫।
ট্রাম্প বলেন, বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো এখন পর্যন্ত শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি। এদিকে আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য