বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ

এবার বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি দিলো ইরান

৫ মার্চ, ২০২৬ ১২:১৯:২৪

এবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর তেহরানও হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরাইল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে।

ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখরচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেন, ইসরাইল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরাইলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ইসরাইল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। -সূত্র: আলজাজিরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD