বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ০২:২২ অপরাহ্ণ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

৫ মার্চ, ২০২৬ ১১:২৮:২৩

এবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিলো যে, ইরানের সাবেক ও ইসরাইলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধীতা করবে? এবার নিজেই অবস্থা স্পষ্ট করেছে নয়াদিল্লি।

ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করলো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টর-ডানপন্থী চ্যানেল ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-এ দাবি করেছিলেন যে, চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ওয়ান-এ করা এই দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে, তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক করছি।’

শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সেই সময়েই ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এলো।  ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়। -সূত্র: আলজাজিরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD