ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে ডুবল তেলবাহী ট্যাংকার, সাগরে ছড়িয়ে পড়েছে তেল

৫ মার্চ ২০২৬, ১০:৪৩:০৩

এবার ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

“কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।” ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ড্রোনের আঘাতে বিস্ফোরণ ঘটেছে জাহাজে।

প্রসঙ্গত, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোর হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি আছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য