বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

৫ মার্চ, ২০২৬ ১০:৩১:১১

এবার সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এমন কর্মকাণ্ডে নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় শাহজালাল (রহ.) মাজার মসজিদে স্লোগান দেন তিনি।

জানা গেছে, দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে এনসিপি নেতা সারজিস আলম স্লোগান দেন। এ সময় এনসিপি নেতারা ও সাধারণ মুসল্লিরাও সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা সমালোচনা।

স্লোগানে সারজিস আলম বলেন, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘জনতা না একতা, জনতা-জনতা’, ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট’। এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপির নেতারা যে আচরণ করলেন, তা সুফি দরগার আদবের খেলাফ। তাদের এ আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD