প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

বাবরকে ছাড়াই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা পাকিস্তানের

৫ মার্চ ২০২৬, ১২:৪৯:১১

ছবি: সংগৃহীত

বড় চমক এবং ব্যাপক রদবদল এনেই বুধবার (৪ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যথারীতি দলে অধিনায়ক হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান থাকলেও দলে জায়গা হয়নি তারকা ব্যাটার বাবর আজমের। নেই সাইম আইয়ুবও।

১৫ সদস্যের স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন, সাহিবজাদা ফারহান, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, শ্যামল হুসাইন। এর মধ্যে ফারহান সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন। ৩৮৩ রান করে এবারের বিশ্বকাপ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোনো আসরেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া একই আসরে প্রথম ব্যাটার হিসেবে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি।

বাকিদের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ এবং শ্যামল হুসাইন পাকিস্তান শাহীনসের স্কোয়াডে ছিলেন।আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য