বুধবার ৪ মার্চ, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

৪ মার্চ, ২০২৬ ৪:৪২:১৮

এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। দেশে আমদানির ক্ষেত্রে যেগুলো আগের কমিটমেন্ট ছিল, সেগুলোর চালান বন্ধ হয়ে গেছে। এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবে।

জ্বালানি মজুদ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায়, এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে। ঈদের সময় পর্যন্ত সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD