বুধবার ৪ মার্চ, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত নামাল ইরান

৪ মার্চ, ২০২৬ ৩:৪৩:০০

এবার ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। উল্লেখ্য, হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। এতে রয়েছে-

ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, যা দিন-রাত নজরদারি করতে সক্ষম। সিনথেটিক অ্যাপারচার রাডার, যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও চিত্র/ছবি সংগ্রহ করতে সক্ষম। গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর, যা মাটিতে চলমান যে লক্ষ্য শনাক্ত করতে পারে। সূত্র: আল-মায়াদিন, ইয়েমেন প্রেস এজেন্সি, প্রেস টিভি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD