বুধবার ৪ মার্চ, ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ

জন্মভূমি মাশহাদেই আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

৪ মার্চ, ২০২৬ ১:৩৯:২৬

নিজ জন্মভূমি মাশহাদেই সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা, ফার্স।

অবশ্য এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে, দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা করছে আইআরজিসি। 

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদকে শিয়া সম্প্রদায়ের জন্য পবিত্র বিবেচনা করা হয়। সেখানে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল। 

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি ও জামাতাসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় আহত খামেনির স্ত্রীও দু’দিন পর মারা যান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD