ইরানের হামলায় আমিরাতে নিহত ৩, আহত ৬৮
ছবি: সংগৃহীত
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবরআল জাজিরার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত লাগে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অবকাঠামোর ক্ষতি হয়।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। গত কয়েক দিনে ইরানে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর তেহরান অঞ্চলজুড়ে পাল্টা আঘাত শুরু করে। এর প্রভাবে উপসাগরীয় একাধিক দেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এম
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য