দেশে ১৪ দিনের ডিজেল, ২৮ দিনের অকটেন ও ৯৩ দিনের ফার্নেস মজুত আছে: বিপিসি চেয়ারম্যান

৩ মার্চ ২০২৬, ৫:৪৪:৩৮

দেশে বর্তমানে ১৪ দিনের ডিজেল, ২৮ দিনের অকটেন, ১৫ দিনের পেট্রোল, ৯৩ দিনের ফার্নেস এবং ৫৫ দিনের জেট ফুয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার (২ মার্চ) পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান রেজানুর রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য