এবার ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা চালিয়েছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’
এবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ শহরটিতে সংঘটিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। গোষ্ঠীটি দাবি করেছে, তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।
এদিকে, ইরাকি সংবাদ সংস্থা ‘নায়া’ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এরবিলের একটি ভবনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সংবাদ সংস্থাটির ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সরাসরি ‘দখলদার বাহিনীর ঘাঁটি’ লক্ষ্য করে এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এদিকে একইদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি ‘জটিল হামলা’ চালিয়েছে। এছাড়া, আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য