মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ

ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

৩ মার্চ, ২০২৬ ১০:২২:১২

এবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়েছেন, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না তার দেশ। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে।

স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’।

স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাতকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD