জনতা ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন
ছবি: সংগৃহীত
আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন এই স্লোগানকে ধারন করে ০২ মার্চ ২০২৬ তারিখ সোমবার আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করে জনতা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে।
র্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালিত হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য