এবার ইসরায়েলের বীরশেবায় আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র, আহত ১৯
ছবি: সংগৃহীত
দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে অন্তত ১৯ ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের বীরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকি ১৮ জন সামান্য আহত হয়েছে।
স্থানীয় পৌরসভার বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না তা খুঁজে বের করতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ওই হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
এর আগে রোববার (১ মার্চ) ইসরায়লের বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও বহু ভবন ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য