ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, ৪৮ ঘণ্টা অতিক্রম
এবার ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৪৮ ঘণ্টা অতিক্রম করেছে। দেশের প্রায় সব অঞ্চলেই অনলাইন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
লন্ডনভিত্তিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২ মার্চ) পর্যন্ত ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এতে অনলাইন পরিষেবা সীমিত হয়েছে এবং দেশের বাইরে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট ব্ল্যাকআউট দেশের চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য