সোমবার ২ মার্চ, ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ

যুদ্ধ কখন ও কীভাবে শেষ হবে তা ইরানই ঠিক করবে: আব্বাস আরাগচি

২ মার্চ, ২০২৬ ৪:৪৪:২৬

এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু এর শেষ কখন এবং কীভাবে হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরানই। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান থেকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক এই সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি শাসকগোষ্ঠী। তবে যুদ্ধের সমাপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে তেহরানের হাতেই।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আব্বাস আরাকচি লিখেন, গত দুই দশকে ঠিক পূর্বে আফগানিস্তান, পশ্চিমে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর পরাজয় নিয়ে তারা পর্যাপ্ত সময় ধরে পড়াশোনা করেছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ইরান বর্তমান পরিস্থিতির মোকাবিলা করছে। তিনি আরও বলেন, রাজধানীতে বোমা হামলা চালিয়ে ইরানের যুদ্ধ করার সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলা যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে উল্লেখ করেন, বিকেন্দ্রীভূত মোজাইক ডিফেন্স Decentralized Mosaic Defense বা খণ্ড খণ্ড বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা কাঠামোর কারণে ইরানই নির্ধারণ করবে কখন এবং কীভাবে এই যুদ্ধের ইতি টানা হবে। উল্লেখ্য, ওমানের মধ্যস্থতায় তেহরান, ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। সেই প্রক্রিয়া চলাকালেই গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি শাসকগোষ্ঠী ইরানের ওপর হামলা শুরু করে বলে দাবি তেহরানের।

গত বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছিল। কিন্তু পরবর্তীতে শুরু হওয়া তীব্র সামরিক অভিযানে সেই অগ্রগতি আড়ালে পড়ে যায়। ইসরায়েল-মার্কিন আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিজ ৪ শুরু করেছে। এই অভিযানের আওতায় অঞ্চলের ইসরায়েলি লক্ষ্যবস্তু, মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হচ্ছে। সোর্স: তাসনিম

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD