বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি যুবদল নেতার
এবার রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়ে এক কর্মকর্তার বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি দিয়েছেন যুবদল নেতা আকিবুল রহমান মনু। রোববার (১ মার্চ) বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকায় ‘ক্যাবল ওয়ান’ এর অফিসে ঢুকে মহাব্যবস্থাপক (জিএম) মাহাদী হাসান কাফিকে মুঠোফোনে হুমকি দেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ওই যুবদল নেতা। হুমকির এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্যাবল ওয়ানের অফিসে যান। একপর্যায়ে মুঠোফোনে জিএম মাহাদী হাসান কাফিকে বলেন, আজকের মধ্যে এর সমাধান না করলে তোর বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলি করবো। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২৪নং ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ানের ফিড-সংযোগ অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়। কিন্তু ওই ফিড রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন মনু।
এ বিষয়ে মাহাদী হাসান কাফি বলেন, রোববার মনু তার সঙ্গীদের নিয়ে অফিসে ঢুকে আমাকে না পেয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এছাড়া অফিসে থাকা অন্য কর্মকর্তা ও কর্মচারীদেরকেও হুমকি দেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
এদিকে এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে আকিবুল রহমান মনু ও জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য