এবার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

২ মার্চ ২০২৬, ১০:২৮:৪৫

এবার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল)। খবর, আল জাজিরার। সোমবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরান নতুন করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলোর একটি সরাসরি জেরুজালেমে আঘাত করে।

গণমাধ্যমটির একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, পশ্চিম জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে। ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে।

মূলত, এখানেই অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। সৌদি আরব-এর মক্কা ও মদিনার পর মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেম শহর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য