সোমবার ২ মার্চ, ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ

ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের ৪৮ নেতা নিহত

২ মার্চ, ২০২৬ ১:০৩:৪৭
ছবি: সংগৃহীত

চলমান মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কেউ বিশ্বাসই করতে পারছে না আমাদের সাফল্য; একবারের আঘাতে ৪৮ নেতা চলে গেছেন এবং সবকিছু দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেন, এই অভিযান শুধুমাত্র মার্কিন স্বার্থের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য করা হচ্ছে।

সিএনবিসির সঙ্গে আলাদা এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আমরা শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য আমাদের দায়িত্ব পালন করছি এবং সবকিছু নির্ধারিত সময়ের আগে এগোচ্ছে। এই মুহূর্তে সবকিছু খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি যুদ্ধের দিক থেকে ‘অত্যন্ত ইতিবাচক’ ধাপ অতিক্রম করছে।

এই সাক্ষাৎকারগুলো নেয়া হয়েছিল সেই সময়ে, যখন মার্কিন সেনাবাহিনী প্রথমবারের মতো যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রকাশ করে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD