ঢাবিতে খামেনির গায়েবানা জানাযা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
মার্কিন-ইসরাইল হামলায় নিহত হওয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাযা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। রোববার (১ মার্চ) রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে ওই জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন ডাকসুর ভিপি সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
পরে জানাযা শেষ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাকসু নেতারা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ‘নারে তাকবীর, আল্লাহ আকবর’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদ খামেনি, লও-লও, লও সালাম’, ‘গোলামি না, আজাদি-আজাদি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছয় দফা দাবি উত্থাপন করেছে ডাকসু। দাবিগুলো হলো-
দাবিগুলো হলো— অবিলম্বে সহিংসতা বন্ধে কার্যকর ও আন্তরিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং তা অগ্রাধিকার দেওয়া; ইরানের রাষ্ট্রপ্রধান ও বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা; আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং শিশু, শিক্ষার্থী ও নিরস্ত্র বেসামরিক নাগরিকসহ সকল মানুষের সুরক্ষা নিশ্চিত; আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন ও বেসামরিক জনগোষ্ঠীর জীবন ঝুঁকির মুখে ফেলে এমন কর্মকাণ্ডের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত; আহত, বাস্তুচ্যুত ও শোকাহত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা জোরদার এবং সংঘাত নিরসনে সহিংসতার পথ পরিহার করে আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ক্ষেত্র প্রসারিত করা।
এর আগে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গেল শনিবার বাংলাদেশ সময়ে দিবাগত রাতে শনিবার ইসরায়েল-আমেরিকার যৌথ হামলা মৃত্যুবরণ করেন খামেনি। খামেনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আসছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য