ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় রাজি ট্রাম্প
ছবি: সংগৃহীত
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি সেই আলোচনায় রাজি হয়েছেন। সাময়িকী The Atlantic-কে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে আলোচনা করব।”
তিনি আরও বলেন, “তাদের আরও আগে এটা করা উচিত ছিল। খুবই বাস্তবসম্মত ও সহজ একটি বিষয়ে তাদের আগেই সম্মতি দেওয়া উচিত ছিল। তারা অনেক দেরি করে ফেলেছে।”
তবে কবে নাগাদ এই আলোচনা শুরু হবে বা কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য এই সংলাপ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি ঘোষণা হয়নি।
সূত্র- আলজাজিরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য