প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ডিএমপির উচ্চ পর্যায়ে বদলি

১ মার্চ ২০২৬, ৯:৫০:৩৫

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি পদে রদবদল করেছে। ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতায় এই পরিবর্তন আনা হয়েছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন বহাল থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম. তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য