ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট ও চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর-পূর্ব নারনাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এই সাবেক প্রেসিডেন্ট ও তার কয়েকজন দেহরক্ষী প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে জোরালো অবস্থানের কারণে বরাবরই ইসরায়েলের চক্ষুশূল ছিলেন তিনি।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। এর আগে তিনি তেহরানের মেয়র ও আরদাবিল প্রদেশের প্রথম গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য