রবিবার ১ মার্চ, ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ

খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা

১ মার্চ, ২০২৬ ৪:০৬:২০

এবার দ্বিতীয় দিনের মতো ইরানের বিমান হামলায় রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল জানিয়েছে, মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

শনিবার দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব এবং এবং পাম জুমেইরাহতে আঘাত হানে ইরানি ড্রোন। আর রোববার দুবাইজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বিপুল সংখ্যক প্রবাসী ধনী ব্যক্তির আবাসস্থল হিসেবে পরিচিত এই নগরী নতুন করে হামলার মুখে পড়েছে।

এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ ইরান তার পাল্টা হামলা অব্যাহত রেখেছে। খামেনি, তার পরিবারের চার সদস্য এবং অন্তত দুইজন উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যুর পর ‘ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান’ চালানোর অঙ্গীকার করেছে ইরান।

টানা দ্বিতীয় দিনের মতো কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমবারের মতো ওমানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান আগে জানিয়েছিল যে তারা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে, তবে উপসাগরীয় শহরগুলোর বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। রোববার ভোরে দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুবাইয়ের বিজনেস বে এলাকায় আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বড় বাণিজ্যিক বন্দর জাবেল আলী পোর্টে আগুন লাগে। সূত্র: ডেইলি মেইল

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD