‘লুটপাটের প্রতীক’ ট্রাম্প ইরানের সম্পদ দখল করতে চায়: লারিজানি

১ মার্চ ২০২৬, ৫:৪৫:৩৩

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লুটপাটের প্রতীক বলে আখ্যায়িত করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। শনিবার (১ মার্চ) এ কথা জানায় বার্তা সংস্থা আল জাজিরা। এ সময় লারিজানি বলেন, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায়। 

আলী লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি “শাসনব্যবস্থার টিকে থাকার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।”

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প “লুটপাটের প্রতীক”, কারণ তিনি ইরানের সম্পদ দখল করতে চান। নিহত হওয়ার আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি লারিজানিকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে মনোনীত করেছিলেন বলে জানা যায়।

খামেনির হত্যার পর লারিজানি বলেন, “আমেরিকা ও ইসরায়েল ইরানি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে, আমরাও তাদের হৃদয় পুড়িয়ে দেব।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য