রবিবার ১ মার্চ, ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ

আরব আমিরাতে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান

১ মার্চ, ২০২৬ ৫:১৭:৪০

এবার ইরান সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার (১ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, শনিবার ইরান দেশটির দিকে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে।

এই হামলায় আবুধাবি বিমানবন্দরও আক্রান্ত হয়েছে, যেখানে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি, আন্তর্জাতিক আকাশপথের অন্যতম ব্যস্ত কেন্দ্র দুবাই বিমানবন্দরও এই হামলার শিকার হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD