রবিবার ১ মার্চ, ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা আঘাত ইরানের

১ মার্চ, ২০২৬ ৪:৩৪:৫৮

এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হয়েছেন। 

এদিকে, পাল্টা জবাব দেওয়াও শুরু করেছে ইরান। দেশটির রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেলআবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানও। এরইমধ্যে তারা ইসরায়েলের তেলআবিবের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। 

আলজাজিরা কয়েকটি ছবিও প্রকাশ করেছে পাল্টা হামলার। সেখানে দেখা যায় কয়েকটি বহুতল ভবন প্রায় ধ্বংসস্তুপে পরিণত। আশপাশের পরিস্থিতিও বেশ নাজুক।  

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD