রবিবার ১ মার্চ, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ

মার্কিন-ইসরাইলি হামলায় খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবীগার্ড প্রধান পাকপুরও নিহত

১ মার্চ, ২০২৬ ১১:৩৩:০৯

এবার তেহরানে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসি-এর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা।  নিহত আলী শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

একই সাথে এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার সংবাদে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর দুই শীর্ষ ব্যক্তিত্বের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। 

এই হত্যাকাণ্ডের পর তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।-সূত্র: আল জাজিরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD