খামেনি হত্যার জবাব ইরান দেবেই: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যাকে ‘মহা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই মহা অপরাধ কখনও উত্তরহীন থাকবে না। ইরান এর জবাব দেবেই এবং এটি ইসলামি বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত গর্জনরত ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদিদের অত্যাচার ও অপরাধকে মুছে দেবে।’
আরও বলা হয়, ‘এবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তা নিয়ে, ইসলামি জাতি ও বিশ্বের মুক্ত মানুষের সমর্থনে, এই মহা অপরাধের অপরাধী ও নির্দেশদাতাদের অনুতপ্ত করব।’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ৪০ দিনের শোকও ঘোষণা করা হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য