রবিবার ১ মার্চ, ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের আরও ৩ দেশে হামলা

১ মার্চ, ২০২৬ ১:১২:৪৩
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত-এই তিন দেশে হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ওয়াম) জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। রাজধানী আবুধাবিতে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য দেখা গেছে। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আবুধাবিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারা দেশে ‘অল ক্লিয়ার’ সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে বাহরাইন নিশ্চিত করে যে, তাদের ভূখণ্ডে হামলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একটি সার্ভিস সেন্টার লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শনিবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং সীমিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় একাধিক দেশে একযোগে হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত রূপ দিতে পারে। পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD