প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিতেও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

১ মার্চ ২০২৬, ১২:৫৯:১৪

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে জিততেই হতো পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যবধানে রাখতে হত ৬৪ রানের। কিন্তু শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ের পর লঙ্কানদের ৫ রানে হারিয়েছে তারা। ফলে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল পাকিস্তানের। একই সঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলার ছিলেন শাহিন আফ্রিদি, ব্যাটিংয়ে দাসুন শানাকা। প্রথম বলে চার, এরপর টানা তিন বলে ছক্কায় ৪ বলেই ২২ রান তুলে ফেলেন শানাকা। তবে শেষ দুই বলে যখন ৬ রান দরকার—সেই সমীকরণ আর মেলাতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক।

শাহিন দুটি ডেলিভারিই করেছিলেন ওয়াইড ইয়র্কারে। এর মধ্যে শেষ বলটি ওয়াইডের মার্ক ছুঁয়েই যায় উইকেটকিপারের গেছে। আম্পায়ার বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করতেই ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের করা ৮ উইকেটে ২১২ রান তাড়ায় শ্রীলঙ্কা থেমেছে ৬ উইকেটে ২০৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ২১২/৮ (ফারহান ১০০, ফখর ৮৪, উসমান ৮*; মাদুশঙ্কা ৩.৩৩, শানাকা ২/৪২)।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৭/৬ (শানাকা ৭৬*, রত্নায়েকে ৫৮, মিশারা ২৬; আবরার ৩/২৩, নেওয়াজ ১/২১)।

ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য