রবিবার ১ মার্চ, ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ

ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫:২৯
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। খবর আল জাজিরার।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বিদ্যালয়টিতে সরাসরি হামলা চালানো হয়। মিনাব শহরের এক কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর সংস্থাটিকে বলেন, ইসরায়েল সরাসরি বিদ্যালয়টিকে লক্ষ্য করে আঘাত হানে।

হামলার সময় বিদ্যালয় ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ফলে উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের অধিকাংশই কন্যাশিক্ষার্থী। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন পৌঁছে তল্লাশি ও চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD