ইরান-ইসরায়েল উত্তেজনা: ৬ দেশের আকাশসীমা বন্ধ, জরুরি অবস্থা জারি
এবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর ইরান, ইসরায়েল, ইরাক, কাতার, কুয়েত ও সংযুক্ত আবর আমিরাত—ছয় দেশই তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলার পরপরই ইসরায়েল তাদের আকাশসীমা সব বেসামরিক বিমানের জন্য বন্ধ করে দেয়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে। ইসরায়েলের হামলার পর ইরানও তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ইরানের বিপ্লবী গার্ড-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ইরানের ওপর হামলার পর পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকও তাদের আকাশসীমা বন্ধ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।
তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। হামলায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য