রবিবার ১ মার্চ, ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ

দল মনোনয়ন দিলেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবো: ইশরাক হোসেন

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২২:২৯

যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে যা লিখেছেন, ব‍্যক্তিগত অভিপ্রায়। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সমস‍্যা নিরসন নিয়ে প্রশাসকের সাথে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব‍্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের করা হবে। ঢাকায় যারা সংসদ সদস‍্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন, দ্রুত সময়ের মধ‍্যে নাগরিক সেবা পৌঁছে দিতে। 

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, তার ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিকহারে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এখানকার ভোটাররা কারা? কোথা থেকে এসেছে। আরো অভিযোগ করেন, ঢাকা ৪ এবং ৫ এ বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টেরিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD