রবিবার ১ মার্চ, ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিল ফিফা

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪১:২২

এবার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে।

পোস্টে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করে বাংলাদেশের পতাকার ইমোজিযুক্ত ছবির ক্যাপশনে ফিফা লিখে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’

এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি।

হামজা চৌধুরীর পর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD