আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম
এবার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছরের এক কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে একথা বলেন তিনি।
এসময় নাহিদ ইসলাম বলেন, এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এ হত্যার বিচার আমরা নিশ্চিত করবো যেকোনো মূল্যে। হত্যাকারী যতোই প্রভাবশালীই হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য