বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
 

প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৬:৩৫

এবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করিনি। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। গতকাল পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, চরের জমিতে কৃষকরা যেন মালিক হয়, হাট-বাজার, লঞ্চঘাট, খেয়াঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর আমরা উন্মুক্ত করে দিয়েছি। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা বা অনৈতিক সুবিধা নিতে না পারে, সে লক্ষ্য কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমার এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে, তাদের কীভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD