শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ

অপরাধী যেই হোক, কাউকে ছাড় নয়: আইজিপি

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৮:৩৫
ছবি: সংগৃহীত

অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, ‘মব কালচার থেকে বের হয়ে আসার জন্য আমি আমার ভাইদের, ইয়াং জেনারেশনকে অনুরোধ করব। বিশেষ করে রাজনৈতিক নেতাদের বলব- আপনারা সমঝোতার মাধ্যমে, আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন।’

আলী হোসেন ফকির আরও বলেন, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্লক রেইড পরিচালনার মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

এ ছাড়া পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। ব্রিফিং শেষে আইজিপি মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD