বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
 

আমরা সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০০:২২

এবার কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধিতে (বিরোধীদল) আছি, অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। এমপি আমির হামজা বলেন, ‌‘আমাদের কিছু বন্ধু ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এটার জন্য আমরা পেরে উঠছি না। তবে বাধা এলেও আমরা মানবো না।’

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে। এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেবো।’

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD