বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি
বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক), পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য