মোস্তাফিজ কেন এত দামি, জানালেন পাকিস্তানি
ছবি: সংগৃহীত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে আইপিএলের তালিকা থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবিআই)।
আইপিএলে রেকর্ড ৯ কোটিতে খেলতে না পারলেও আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৬ কোটি ৪৪ লাখে লাহোর কালান্দার্সে খেলবেন দ্য ফিজ খ্যাত বাঁহাতি এই তারকা পেসার।
বাংলাদেশ দলের এই তারকা পেসারকে দলে নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। মোস্তাফিজকে কেন এত মূল্যবান মনে করেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
সামিন রানা বলেন, ‘মোস্তাফিজ খুবই ইউনিক, আর এই মুহুর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিনদিন আরও ইমপ্রুভ হচ্ছে। আর এজন্যই আইপিএলে তার দাম নয় কোটি রুপি ছাড়িয়েছিলো।’
পিএসএলে গত আসরেও লাহোরের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্স দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেই স্মৃতি টেনে সামিন বলেন, ‘রিশাদকে যখন প্রথমবার কিনি, তখন অনেকে ভ্রু কুঁচকে বলছিলো, ‘আরে কী প্লেয়ার কিনলেন?’ আর দেখেন আজ মাশআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়ায়। রিশাদ, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য