ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদান করলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আজিম
ছবি: সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কুল অব বিজনেস এর ডিন ও প্রফেসর হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম। তাঁর এই নিয়োগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্বকে আরও সুদৃঢ় এবং ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ড. আজিম নেতৃত্বের অভিজ্ঞতা, একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং প্রতিষ্ঠানগত দূরদৃষ্টির এক অনন্য সমন্বয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিএস)-এর একজন গর্বিত গ্র্যাজুয়েট তিনি। কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইবিএস) থেকে ফেলোশিপসহ পিএইচডি, কানাডা থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) এবং মাস্টার অব সায়েন্স টেকনিক্যাল (এমএসটি) ডিগ্রি অর্জন করেছেন ড. আজিম।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে ড. আজিম সিনার্জি ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য (মনোনীত) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (FASS)-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর একাডেমিক বিশেষজ্ঞ হিসেবেও নিয়োজিত রয়েছেন। এছাড়াও আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট এবং রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
তার কর্মকালীন সময়ে তিনি শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, বহু স্নাতকোত্তর গবেষণা তত্ত্বাবধান ও মূল্যায়ন করেছেন এবং পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিজের পিএইচডি গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত একটি গ্রন্থসহ একাধিক গবেষণাপত্র তাঁর কৃতিত্বের অন্তর্ভুক্ত।
ড. আজিমের আন্তর্জাতিক অভিজ্ঞতাও ব্যাপক। তিনি বিদেশে বিভিন্ন একাডেমিক কোর্সে অংশগ্রহণ করেছেন, আন্তর্জাতিক একাডেমিক ও নিরাপত্তা ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা ও পর্যবেক্ষণ মিশনে অংশ নিয়েছেন এবং এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশ সফর করেছেন। এসব অভিজ্ঞতা তাকে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যা তিনি এখন ইস্টার্ন ইউনিভার্সিটিতে কাজে লাগাবেন।
ইস্টার্ন ইউনিভার্সিটি বিশ্বাস করে যে, ড. আজিমের অনন্য নেতৃত্ব স্কুল অব বিজনেসকে আরও শক্তিশালী করতে, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে সংযোগ বাড়াতে এবং শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবার প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিমকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁর মূল্যবান অবদানের প্রত্যাশা করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য