বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা
এবার নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য। এরাই এই অফিস ভাঙচুরের সঙ্গে জড়িত।
তিনি বলেন, এরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে এই অফিস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান তিনি। তবে এই ব্যাপারে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য