আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন
এবার বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য পদে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে।
এর আগে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য