পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
ছবি: সংগৃহীত
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে সংগঠনটি বলছে, ২০০৩ থেকে ২০০৮ সালে কমিটির মাধ্যমে নির্ধারিত বর্তমান পোশাকটি রং, আবহাওয়া, দিন-রাত ডিউটি এবং পরিচিতির বিষয় বিবেচনা করে ঠিক করা হয়েছিল। নতুন পোশাকের নকশা ও রং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে মাঠপর্যায়ে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও জানিয়েছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান পোশাকেই দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ইউনিফর্ম বদলকে ব্যয়বহুল উল্লেখ করে আধুনিকায়ন ও লজিস্টিক সাপোর্টে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য