ইফতার শেষে সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতাজ (৩৫) ও মুনতাহা (৫) নামে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন স্বামী আজাদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বড়বন্দর দেবীগঞ্জ নীলফামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজাদ তার শ্বশুরবাড়ি সোনাহার এলাকায় ইফতার শেষে তার স্ত্রী এবং মেয়েকে মোটরসাইকেলে নিয়ে সোনাহার থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বড়বন্দর এলাকায় ভাউলাগঞ্জ থেকে নীলফামারী হয়ে ঢাকার উদ্দেশ্যে আসা নাদের পরিবহন নামে বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা মমতাজ এবং শিশু মুনতাহা নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আজাদ। পরে প্রত্যক্ষদর্শীরা তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মমতাজ এবং শিশু মুনতাহাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে এবং চালক মাহাবুলকে (৪৫) আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য